শহীদ নেতার জানাজা অনুষ্ঠানে পূর্ণ প্রস্তুতিতে ইরানের সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i160974-শহীদ_নেতার_জানাজা_অনুষ্ঠানে_পূর্ণ_প্রস্তুতিতে_ইরানের_সেনাবাহিনী
পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শহীদ নেতার বিদায় ও জানাজার অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা, আনুষ্ঠানিকতা এবং আগত জিয়ারতকারীদের সেবায় বিমান, নৌ ও স্থলবাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।
(last modified 2026-07-02T14:21:04+00:00 )
জুলাই ০২, ২০২৬ ২০:১২ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া।
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া।

পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শহীদ নেতার বিদায় ও জানাজার অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা, আনুষ্ঠানিকতা এবং আগত জিয়ারতকারীদের সেবায় বিমান, নৌ ও স্থলবাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।

পার্সটুডের খবরে, সেদা ও সিমা সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া বলেন, স্থল, নৌ ও বিমানবাহিনী দেশের সর্বত্র সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করেছে।

তিনি জানান, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ করছে, যাতে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আকাশপথের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, ইরানের বিমান ও নৌবাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মুখপাত্র জানান, আগত জিয়ারতকারীদের সেবার জন্য তেহরান ও এর আশপাশের কৌশলগত এলাকায় সেনাবাহিনী চারটি 'জায়েরশহর' (তীর্থযাত্রী সেবা কেন্দ্র) প্রতিষ্ঠা করেছে, যা শুক্রবার থেকে কার্যক্রম শুরু করবে।

তিনি আরও বলেন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার জন্য তেহরান ও পবিত্র মাশহাদে ইরানের সেনাবাহিনীর ১০টিরও বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর মেডিকেল ইউনিভার্সিটি এবং স্বাস্থ্য বিভাগ তেহরানের মোসাল্লা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করেছে, যাতে আগত জিয়ারতকারীরা দ্রুত চিকিৎসাসেবা পেতে পারেন।#

 

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।