আরাকচি: হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু হবে না
https://parstoday.ir/bn/news/iran-i161114-আরাকচি_হুমকি_অব্যাহত_থাকলে_চূড়ান্ত_চুক্তির_জন্য_আলোচনা_শুরু_হবে_না
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর লিখেছেন, “ইরানের জনগণ কিংবা সাহসী সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়।”
(last modified 2026-07-07T09:59:59+00:00 )
জুলাই ০৭, ২০২৬ ১৫:৫৯ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর লিখেছেন, “ইরানের জনগণ কিংবা সাহসী সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তাঁর বার্তায় জোর দিয়ে বলেন, “লক্ষ লক্ষ গর্বিত ইরানি ঐক্য ও সংহতির সঙ্গে একত্রিত হয়েছেন,যাতে তাঁরা বিপ্লবের শহীদ নেতা মহামান্য আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন। জনগণ কিংবা ইরানের সাহসী সশস্ত্র বাহিনী—কেউই কোনো হুমকিকে ভয় পায় না।”

আরাকচি আরও বলেন, “সমঝোতা স্মারকের ১৩ নম্বর ধারা সম্পূর্ণ স্পষ্ট ও দ্ব্যর্থহীন: যতদিন ইরানের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকবে,ততদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না। আপনারা স্বাক্ষরের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন।”#

পার্স টুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।