কুয়েতে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট ও হিমার্স সিস্টেম ধ্বংস করল আইআরজিসি
-
আইআরজিসি
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী কুয়েতে স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা রাডার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স, এবং মার্কিন সামরিক ঘাঁটি প্রস্তুতি কেন্দ্র ও হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাডের উপর হামলার ঘোষণা দিয়েছে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বুধবার একটি বিবৃতি জারি করে বলেছে: দক্ষিণ ইরানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনের জবাবে, ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর স্থল ও বিমান বাহিনী ‘মোবারক’ বা ‘রাসুলুল্লাহ (সাঃ)’ সাংকেতিক নামের ‘অপারেশন নাসর ২’-এর সপ্তম তরঙ্গে কুয়েতের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা রাডার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স, মার্কিন সামরিক ঘাঁটি প্রস্তুতি কেন্দ্র এবং হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাডে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।