ইরানের ওপর মার্কিন আগ্রাসী হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরাভানি
-
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর আগ্রাসী কর্মকাণ্ড ও হামলার নিন্দা জানিয়ে বলেছেন: এই হামলাগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।
আইআরএনএ বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা এক চিঠিতে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড এবং বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানাচ্ছে।
ইরাভানি জোর দিয়ে বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর অসংখ্য হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ, যার জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ আন্তর্জাতিক দায়ভার বহন করে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন:,"এইসব অবৈধ সশস্ত্র অব্যাহত হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নৌচলাচলের স্বাধীনতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।