জাতীয় স্বার্থ রক্ষায় নেতার ঐক্যের বার্তাই সবচেয়ে বড় শক্তি: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i161472-জাতীয়_স্বার্থ_রক্ষায়_নেতার_ঐক্যের_বার্তাই_সবচেয়ে_বড়_শক্তি_পেজেশকিয়ান
পার্সটুডে—ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ ও ঐক্যবদ্ধকারী বার্তা জাতীয় স্বার্থ রক্ষা এবং ইসলামী ইরানের মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি ও সম্পদ।
(last modified 2026-07-19T05:46:15+00:00 )
জুলাই ১৯, ২০২৬ ১১:৩৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে—ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ ও ঐক্যবদ্ধকারী বার্তা জাতীয় স্বার্থ রক্ষা এবং ইসলামী ইরানের মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি ও সম্পদ।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাতে বলেন, “ইসলামী বিপ্লবের মহান নেতার প্রজ্ঞাপূর্ণ ও ঐক্যবদ্ধকারী বার্তা এবং দেশের তিন অঙ্গের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি তাঁর সমর্থন জাতীয় স্বার্থ সংরক্ষণ ও ইসলামী ইরানের গৌরব অক্ষুণ্ন রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকতা ও সম্পদ।”

পেজেশকিয়ান আরও বলেন, “এই ঐতিহাসিক সন্ধিক্ষণে পবিত্র ঐক্যের চেতনা ধারণ করা এবং মতপার্থক্য ও বিভেদ থেকে দূরে থাকাই বিজয়ের মূল চাবিকাঠি।”

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।