যেকোনো আগ্রাসন ও বর্বরতার জবাব দেওয়া হবে: সতর্ক করলেন মেজর জেনারেল আবদুল্লাহি
https://parstoday.ir/bn/news/iran-i161474-যেকোনো_আগ্রাসন_ও_বর্বরতার_জবাব_দেওয়া_হবে_সতর্ক_করলেন_মেজর_জেনারেল_আবদুল্লাহি
পার্সটুডে—ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো লোভ, আধিপত্যবাদ ও বর্বরতার জবাব বিধ্বংসী শক্তি দিয়ে দেবে।
(last modified 2026-07-19T06:52:21+00:00 )
জুলাই ১৯, ২০২৬ ১২:৪৪ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি।
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি।

পার্সটুডে—ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো লোভ, আধিপত্যবাদ ও বর্বরতার জবাব বিধ্বংসী শক্তি দিয়ে দেবে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি তাঁর বার্তায় বলেন:

“শহীদ নেতা, ইসলামী ইরান এবং প্রতিরোধ অক্ষের বীর শহীদদের উজ্জ্বল পথ অনুসরণ করে আমরা আবারও ইসলামী বিপ্লবের প্রজ্ঞাবান নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর সঙ্গে অঙ্গীকার করছি যে, বিপ্লবের আদর্শ, পবিত্র ঐক্য ও জাতীয় সংহতি রক্ষায় তাঁর সুস্পষ্ট ও আলোকিত বার্তাকে আমরা সশস্ত্র বাহিনীর মূলনীতি হিসেবে গ্রহণ করব।”

তিনি বলেন, “ইরানের জনগণের স্বার্থ সংরক্ষণ, তাদের অধিকার এবং জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে সশস্ত্র বাহিনী, জনগণ এবং দেশের তিন অঙ্গের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করতে আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাব।”

আবদুল্লাহি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা ও সর্বাধিনায়কের নির্দেশনা অনুসরণ করে আমরা মহান শয়তান ও প্রতারক আমেরিকাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, যেকোনো ধরনের লোভ, দমননীতি, আধিপত্যবাদ এবং বর্বরতার মুখোমুখি হলে ইরানের সশস্ত্র বাহিনীর ঈমানদার, সাহসী ও শক্তিশালী যোদ্ধারা দৃঢ় ও বিধ্বংসী জবাব দেবে। আমরা তাদের ওপর দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের চেয়েও বড় মূল্য চাপিয়ে দেব।”

তিনি বলেন, “দেশের প্রতিরক্ষা সক্ষমতা একদিকে যেমন দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ইরানের সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়, অন্যদিকে এটি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য রাষ্ট্রীয় দায়িত্বশীলদের কাজ করার ক্ষেত্রও তৈরি করে।”

মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, “সামরিক ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কারণ তারা জানে, অপরাধী আমেরিকার পরাজয় নির্ভর করছে ইরানের অভ্যন্তরীণ ঐক্যের ওপর। তাই শত্রুর এই ষড়যন্ত্র মোকাবিলা করা সবার জন্য অপরিহার্য।”

তিনি আরও বলেন, “সর্বশক্তিমান আল্লাহর সাহায্য, ইমাম মাহদির অনুগ্রহ এবং আমাদের প্রিয় নেতার দিকনির্দেশনায় শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে জনগণের অভূতপূর্ব ও ঐতিহাসিক উপস্থিতির মধ্য দিয়ে যে জাতীয় সংহতির উত্থান ঘটেছে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তা রক্ষা করব।”#
 

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।