‘শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত গোলাবর্ষণ অব্যাহত থাকবে’
-
ইরানের জাতীয় নিরাপত্তা শীর্ষ কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদের
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা শীর্ষ কাউন্সিলের সচিব ঘোষণা করেছেন, শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ এবং শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সশস্ত্র বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকবে।
পার্সটুডে-এর প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সম্প্রচার সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা শীর্ষ কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদের এক বার্তায় বলেন, অঞ্চলের প্রতিটি ধোঁয়ার স্তম্ভ একটি মার্কিন সামরিক, নিরাপত্তা বা আর্থিক কেন্দ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রমাণ।
তিনি বলেন, আমাদের যোদ্ধাদের নিরন্তর ও লক্ষ্যবস্তুভিত্তিক গোলাবর্ষণ হলো বিদ্রোহী ইরানি জাতির ক্রোধের চাবুক, যা বিশ্ব আধিপত্য ব্যবস্থার পিঠে নিপতিত হচ্ছে এবং শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ও মিনাব, লামার্দ এবং অন্যান্য স্থানের নিরীহ শিশুদের রক্তের প্রতিশোধ গ্রহণ পর্যন্ত তা অব্যাহত থাকবে।#
পার্সটুডে/ এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।