আইআরজিসির হুঁশিয়ারি: শত্রুর যেকোনো ভুলের জবাবে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i161920-আইআরজিসির_হুঁশিয়ারি_শত্রুর_যেকোনো_ভুলের_জবাবে_প্রস্তুত_ইরান
পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলা এবং শত্রুর যেকোনো ভুল হিসাবের জবাব দিতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
(last modified 2026-08-04T11:08:43+00:00 )
আগস্ট ০৪, ২০২৬ ১৬:৪৬ Asia/Dhaka
  • আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারামি।
    আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারামি।

পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলা এবং শত্রুর যেকোনো ভুল হিসাবের জবাব দিতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পার্স টুডে সেদেশের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাতে জানায়, আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারামি সোমবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের অপারেশনাল এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল বীরত্ব ও আত্মত্যাগের ভূমি। গোয়েন্দা নজরদারি ও পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতির মাধ্যমে বাহিনী শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় ও কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

কারামি আরও বলেন, ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টে সক্রিয় সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকি কঠোরভাবে মোকাবিলা করা হবে।#
 

পার্সটুডে/এমবিএ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।