হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনা: নিরাপদ নৌ চলাচলে ইতিবাচক অগ্রগতি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি এই আলোচনার বর্তমান পরিবেশকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীর দুই উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের মধ্যে এই সংলাপ পরিচালিত হচ্ছে। আলোচনার মূল লক্ষ্য হলো জাহাজ চলাচলের জন্য নিরাপদ যাতায়াতের পথ নির্ধারণ করা, যাতে উভয় দেশের সার্বভৌম অধিকার এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রাখা হয়।
বাকায়ি আরও বলেন, এখন পর্যন্ত আলোচনাগুলো কারিগরি ও রাজনৈতিক—উভয় পর্যায়েই ইতিবাচকভাবে এগোচ্ছে। ইরান ওমানের সহযোগিতায় এই কৌশলগত নৌপথে ভবিষ্যৎ জাহাজ চলাচল ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর এর ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হবে।#
পার্সটুডে/এমবিএ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।