পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজও নেই: আইআরজিসি
-
• আইআরজিসি'র মুখপাত্র কমান্ডার মোহেব্বি
পার্সটুডে- আইআরজিসি'র কমান্ডার মোহেব্বি বলেছেন: তৃতীয় রমজান যুদ্ধের আগে এই অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ছিল, কিন্তু আজ পারস্য উপসাগরে একটি আমেরিকান যুদ্ধজাহাজও নেই।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র কমান্ডার মোহেব্বি বলেছেন, রমজান যুদ্ধের আগে এই অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ছিল, কিন্তু আজ পারস্য উপসাগরে একটি আমেরিকান যুদ্ধজাহাজও নেই। তিনি আরও বলেন: যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো হুমকি আসে, তবে লক্ষ লক্ষ মাইলজুড়ে দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্র, সমস্ত আমেরিকান ও নন-আমেরিকান সিস্টেম এবং এমনকি ইন্টারনেটের সাথে সংযুক্ত বৈশ্বিক অবকাঠামোও ঝুঁকির মধ্যে পড়বে।
কমান্ডার মহেব্বি বলেন, মার্কিন সামরিক শক্তি একই সাথে একাধিক রণাঙ্গনে যুদ্ধ করার উপর ভিত্তি করে গঠিত এবং ইরানের সাথে যুদ্ধ করতে এসে তাদের অস্ত্র সংখ্যা কমে যাওয়ার ঘটনা প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে রাশিয়া ও চীনের মোকাবেলায় আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। #
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।