কলিবফ: ইরানের হুঁশিয়ারিতে হরমুজ নিয়ে অবস্থান বদলাতে বাধ্য হন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/iran-i162192-কলিবফ_ইরানের_হুঁশিয়ারিতে_হরমুজ_নিয়ে_অবস্থান_বদলাতে_বাধ্য_হন_ট্রাম্প
পার্সটুডে — ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের হুঁশিয়ারির পর হরমুজ প্রণালি নিয়ে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প।
(last modified 2026-08-15T13:59:01+00:00 )
আগস্ট ১৫, ২০২৬ ১৭:২১ Asia/Dhaka
  • ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে — ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের হুঁশিয়ারির পর হরমুজ প্রণালি নিয়ে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প।

ইরনার বরাতে পার্সটুডে জানায়, কলিবফ বলেন, দাহিয়ায় সর্বশেষ হামলার পর তিনি আলোচনা স্থগিত করে ঘোষণা করেছিলেন, “আজ রাতেই আমরা ওই ইসরায়েলি শাসনকে লক্ষ্যবস্তু করব। আর তারা জবাব দিলে পুরো অঞ্চলকে লক্ষ্যবস্তু করব।” তিনি বলেন, এর ফলস্বরূপ সেদিন রাতেই অবরোধ তুলে নেওয়া হয়, যদিও সমঝোতা অনুযায়ী সেটি ৩০ দিনের মধ্যে খোলার কথা ছিল।

কলিবফ আরও বলেন, ট্রাম্প যখন একটি পোস্টে জানান যে সেদিন রাতেই অবরোধ এবং হরমুজ প্রণালি—দুটিই খুলে দেওয়া হবে, তখন তিনি ঘোষণা করেন, হরমুজ প্রণালি নিয়ে ভুল দাবি সংশোধন না করা হলে ইরান হামলা চালাবে। এরপর ট্রাম্প তার পোস্ট সংশোধন করতে বাধ্য হন।কালিবাফের ভাষায়, “এই ধরনের আলোচনা আসলে সংগ্রামেরই একটি রূপ।”
 

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।