পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফরে আসছেন
https://parstoday.ir/bn/news/iran-i162446-পাকিস্তানের_সেনাপ্রধান_ইরান_সফরে_আসছেন
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের কথা জানিয়েছেন।
(last modified 2026-08-23T12:52:41+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১৮:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের কথা জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের কথা জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী সোমবার একটি সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরান সফর করবেন।

তিনি জানান, ইরান-পাকিস্তানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সুসংহত করতে পাকিস্তানের ‘সদিচ্ছাপূর্ণ প্রচেষ্টা’ অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে আসিম মুনির ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করবেন।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন