ঐক্য ধরে রেখে রাস্তায় মিশনের গৌরব অটুট রাখুন: মজিদ মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i163110-ঐক্য_ধরে_রেখে_রাস্তায়_মিশনের_গৌরব_অটুট_রাখুন_মজিদ_মুসাভি
পার্সটুডে: ইরানি জাতির মিশনের ২০০তম রাত উপলক্ষে এক বার্তায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রি. জে. সাইয়্যেদ মজিদ মুসাভি বলেছেন, রাস্তায় জনগণের এই উপস্থিতির মহিমা ও গৌরব ঐক্য ও পবিত্র সংহতি বজায় রাখার মাধ্যমে অটুট রাখতে হবে।
(last modified 2026-09-15T11:23:58+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১৬:২১ Asia/Dhaka
  • ব্রি. জে. সাইয়্যেদ মজিদ মুসাভি
    ব্রি. জে. সাইয়্যেদ মজিদ মুসাভি

পার্সটুডে: ইরানি জাতির মিশনের ২০০তম রাত উপলক্ষে এক বার্তায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রি. জে. সাইয়্যেদ মজিদ মুসাভি বলেছেন, রাস্তায় জনগণের এই উপস্থিতির মহিমা ও গৌরব ঐক্য ও পবিত্র সংহতি বজায় রাখার মাধ্যমে অটুট রাখতে হবে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সরকার ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় কর্মকর্তাদের পাশাপাশি ইসলামের যোদ্ধাদের প্রচেষ্টায় সমর্থন দিতে হবে এবং সর্বোচ্চ নেতার দূরদর্শী নির্দেশনাকে আদর্শ হিসেবে অনুসরণ করতে হবে।

ইরনা-র বরাত দিয়ে পার্সটুডে জানায়, ব্রি. জে. মজিদ মুসাভি তাঁর বার্তায় ইরানি জনগণকে উদ্দেশ করে লিখেছেন, ইরানের পরিচয়, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষায় আপনাদের রাতের এই আন্দোলন বিশ্ববাসীকে বিস্মিত করেছে। এটি জাতীয় বিচক্ষণতা, উচ্চতর ধর্মীয় মূল্যবোধ এবং সমৃদ্ধ জাতীয় সংস্কৃতি ও সভ্যতার এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বের অন্যান্য জাতির সামনে ইরানি জনগণের মর্যাদাকে তুলে ধরেছে।

মজিদ মুসাভি আরও বলেন, এই প্রতিরোধে শত্রুরা বিস্মিত ও হতবাক হয়ে ইরানি জাতির মহত্ত্ব স্বীকার করছে। অন্যদিকে বিশ্বের স্বাধীনতাকামী মানুষের বন্ধুরা এই মর্যাদাপূর্ণ অবস্থানে আনন্দিত এবং নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের চূড়ান্ত বিজয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।

তিনি বলেন, জনগণের এই সচেতন উপস্থিতি ইরানের সব প্রতিরক্ষা ফ্রন্টে থাকা ইসলামি যোদ্ধাদের জন্য একটি নির্ভরযোগ্য ও উৎসাহব্যঞ্জক সমর্থন। একই সঙ্গে এটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জীবন উৎসর্গে প্রস্তুত সদস্যদের জন্য দৃঢ়তা ও সহনশীলতার বার্তা-যারা গর্বিত ইসলামি ইরানের অস্তিত্ব রক্ষা এবং তাঁদের শহীদ ইমামের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য দায়িত্ব পালন করছেন।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।