হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে নাকচ করছে তেলের বাজার পরিস্থিতি: কলিবফ
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- হরমুজ প্রণালী খোলা রয়েছে, মার্কিন কর্মকর্তাদের এমন দাবির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার। তিনি জোর দিয়ে বলেছেন, হয় তেলের বাজার বোকা, নয়তো যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে; আর সবাই জানে, প্রথমটি সত্য নয়।
পার্সটুডে জানিয়েছে, রোববার রাতে হরমুজ প্রণালী খোলা রয়েছে- মার্কিন কর্মকর্তাদের এমন দাবির প্রতিক্রিয়ায় নিজের এক্স অ্যাকাউন্টে মোহাম্মদ বাকের কলিবফ লিখেছেন:
“যুক্তরাষ্ট্রের প্রতারণার কারখানা বলছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ বাজার তেলের দামের ওপর বড় ধরনের প্রিমিয়াম বসিয়েছে- আগ্রাসনের আগের দামের তুলনায় ৩৫ ডলার বেশি এবং প্রকৃত তেলের দামের হিসাবে ৫০ ডলার বেশি।
তাহলে হয় বাজার বোকা, যে এত বেশি দামে তেল কিনছে; অথবা যুক্তরাষ্ট্রের প্রচারণা-যন্ত্র সত্যকে আড়াল করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
যারা যুক্তরাষ্ট্রের কথা বিশ্বাস করেন, তাদের জন্য হরমুজ প্রণালীতে বিনামূল্যে ডলার ছাপার একটি মেশিন বসিয়ে রাখা হয়েছে। যান, গিয়ে নিয়ে আসুন!”#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।