বিপর্যয়কর পরাজয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাইছেন মার্কিন সিনেটররা! আরাকচি
-
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মার্কিন সিনেটররা বিপর্যয়কর পরাজয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন!
মেহর সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা লেখেন।
তিনি আরও বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, যিনি বিচারের মুখোমুখি হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড। আরব, মার্কিন ও ইরানিদের রক্তে তাঁর হাত রঞ্জিত। বিচার এড়ানোর জন্য তিনি নিজের দেশের জনগণের প্রতিও কোনো মূল্য দেন না।
আরাকচি বলেন, দেউলিয়া জুয়াড়ির মতো নেতানিয়াহু মরিয়া হয়ে আরও বেশি মার্কিন নাগরিকের জীবন ও সম্পদ বলি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এমনকি মার্কিন সিনেটররাও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।