ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i23029-ইহুদিবাদী_ইসরাইল_ও_সৌদি_আরবের_কাছে_অস্ত্র_বিক্রি_বন্ধ_করতে_হবে_ইরান
ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম-হোসেইন দেহ্‌কানি এ আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল ও সৌদি অন্যের সীমান্ত এবং মানবাধিকার লঙ্ঘন করছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka
  • গোলাম-হোসেইন দেহ্‌কানি
    গোলাম-হোসেইন দেহ্‌কানি

ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম-হোসেইন দেহ্‌কানি এ আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল ও সৌদি অন্যের সীমান্ত এবং মানবাধিকার লঙ্ঘন করছে।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি। দেহকানি বলেন, মধ্যপ্রাচ্যে অব্যাহত নিপীড়ন এবং অস্ত্র রফতানির কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র রফতানির  কারণে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

দেহকানি আরো বলেন, সৌদি আরব এবং ইসরাইল উভয়ই অন্য দেশের সীমান্ত লঙ্ঘন করে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার অঙ্গীকারও উভয়ই ভঙ্গ করছে বলেও জানান তিনি। ইরানি উপ-রাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের অবকাঠামো ধ্বংস করতে ব্রিটিশ ও মার্কিন বোমা ব্যবহার করছে সৌদি আরব।

ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ অস্ত্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ গোষ্ঠীর হাতে রয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রভাণ্ডারে ২০০ থেকে ৩০০টি পরমাণু বোমা রয়েছে বলে মনে করা হয়। এনপিটি’তে সই করেনি তেল আবিব। এছাড়া সামরিক পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঢোকারও অনুমতি দেয় না তেল আবিব।#

পার্সটুডে/মূসা রেজা/১৪