আয়াতুল্লাহ রাফসানজানির ইন্তেকালে ইরানে শোকের ছায়া
https://parstoday.ir/bn/news/iran-i30478-আয়াতুল্লাহ_রাফসানজানির_ইন্তেকালে_ইরানে_শোকের_ছায়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৭ ১২:২৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ রাফসানজানির ইন্তেকালে ইরানে শোকের ছায়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে- হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগে আয়াতুল্লাহ রাফসানজানি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধানহিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। এছাড়া, ইরানের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইরানে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে এবং আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।#