ইরানের এক বিকলাঙ্গ প্রেমিকের গল্প... (ভিডিওসহ)
ইরানের এক বিকলাঙ্গ প্রেমিকের গল্প গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। সফল এ প্রেমিকের গল্প নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। ইরানের টিভি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, রেজা নামের এক বিকলাঙ্গ ব্যক্তি প্রায় ২০ বছর ধরে 'কাহরিজাক' বিকলাঙ্গ আশ্রমে বসবাস করছিলেন।
মহিলা তার দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎই একদিন বিব্রতকর অবস্থায় পড়েন। বিকলাঙ্গ ব্যক্তিটি তাঁকে জানান, তিনি তাকে (মহিলা) বিয়ে করতে চান। লোকটি তাকে এও বলেন যে, তার মন বলছে তারা বিয়ের পর সুখী হতে পারবেন। মহিলা এ প্রস্তাব শুনে বিস্মিত হন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এ অবস্থায় বিকলাঙ্গ রেজা একদিন ফোন করে মহিলাকে বলেন, "তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছে, আমি কেবল এই কয়েকটা দিনই বেঁচে আছি। এর আগে আমি ছিলাম মৃত।"
এ কথা শুনে মহিলার মনে হঠাৎই জন্ম নেয় আলাদা অনুভূতি। তিনি রাজি হয়ে যান। বিয়ে করেন বিকলাঙ্গ রেজাকে। আশ্রম থেকে রেজাকে বাড়িতে নিয়ে আসেন।
বিকলাঙ্গ রেজার স্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রেজাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তিনি এখন খুব সুখী।
স্ত্রী সম্পর্কে রেজার মন্তব্য হচ্ছে, " আমার স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আমার কাছে তাকে ফেরেশতা বলেই মনে হয়।"
মুখে কথা বলতে পারলেও রেজার হাত-পা ও চোখসহ বেশিরভাগ অঙ্গই কাজ করে না। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩