ইরানে হযরত মাসুমা (সা. আ.)'র শাহাদাত-বার্ষিকী পালন
ডিসেম্বর ৩০, ২০১৭ ১৪:০৪ Asia/Dhaka
হযরত মাসুমা (সা. আ.)'র বাবা ছিলেন সপ্তম ইমাম হযরত ইমাম মুসা বিন জাফর (আ.)। তাঁর সম্মানিত মাতার নাম ছিল হযরত নাজমা খাতুন (সা আ.)।
হযরত নাজমা খাতুন (সা.আ.) অষ্টম ইমাম হযরত মুসা বিন রেজা (আ.) এরও মা ছিলেন। সুতরাং হযরত মাসুমা (সা.আ.) ও হযরত ইমাম রেজা (আ.) আপন ভাই-বোন ছিলেন।
হযরত মাসুমা (সা.আ.) ১৭৩ হিজরিতে মদিনা মুনাওয়ারাহ’তে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি প্রাণপ্রিয় পিতাকে হারান। তাঁর পিতা ইমাম মুসা বিন জাফর -মুসা কাযিম- (আ.) অত্যাচারী খলিফা হারুনুর রশিদের কারাগারে বন্দী অবস্থাতেই শাহাদত বরণ করেন। পিতার বিয়োগান্তে তার লালন-পালনের দায়িত্ব বড় ভাই হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর উপর পড়ে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/৩০