ইরানের রাজপথে আবারো লাখো জনতা, আমেরিকা-ইসরাইলের ধ্বংস কামনা (ভিডিও গ্যালারি)
https://parstoday.ir/bn/news/iran-i50855-ইরানের_রাজপথে_আবারো_লাখো_জনতা_আমেরিকা_ইসরাইলের_ধ্বংস_কামনা_(ভিডিও_গ্যালারি)
ইরানের ইসলামি সরকার ব্যবস্থার প্রতি সমর্থন এবং সহিংসতা, নৈরাজ্য ও শত্রুদের চক্রান্তের বিরুদ্ধে ইরানের রাজপথে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৮ ১৪:৪২ Asia/Dhaka
  • ইরানের রাজপথে আবারো লাখো জনতা, আমেরিকা-ইসরাইলের ধ্বংস কামনা (ভিডিও গ্যালারি)

ইরানের ইসলামি সরকার ব্যবস্থার প্রতি সমর্থন এবং সহিংসতা, নৈরাজ্য ও শত্রুদের চক্রান্তের বিরুদ্ধে ইরানের রাজপথে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ।

আজ (বৃহস্পতিবার) ইরানের মাশহাদ, ইস্ফাহান, শিরাজ, রাশ্‌ত, ইয়াসুজ, আর্দেবিল এবং উরুমিয়েসহ বেশ কয়েকটি শহরের মানুষ রাস্তায় নেমে এসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের হাতে হাতে ছিল জাতীয় পতাকাসহ নানা প্ল্যাকার্ড ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির ছবি।

এর আগে গতকাল আহওয়াজ, আরাককেরমানশাহবুশেহরআবাদান, হামেদানইলাম, মারাক্বেহ, খোমেনীশাহর, গোরগান, জাবুল, অস্তনেহ, বোজনুর্দ, কোমসহ বিভিন্ন শহরে মিছিল-সমাবেশে হয়েছে। 

মিছিলে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সহিংসতার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে। একইসঙ্গে তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।  

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে নানা স্লোগান দেন। 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪