জ্বলন্ত ট্যাংকারে উদ্ধার অভিযান চালাতে প্রস্তুত ইরানি কমান্ডোরা
https://parstoday.ir/bn/news/iran-i51277-জ্বলন্ত_ট্যাংকারে_উদ্ধার_অভিযান_চালাতে_প্রস্তুত_ইরানি_কমান্ডোরা
চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া তেল ট্যাংকারে অভিযান চালানোর জন্য ইরানি নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনার জন্য এ টিমে বেশ কয়েকজন কমান্ডোও রয়েছেন। জ্বলন্ত ট্যাংকারটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধারে অভিযান চালাবে নৌবাহিনীর এসব সদস্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৮ ১৪:৩৩ Asia/Dhaka
  • ইরানি ট্যাংকারের আগুন নেভানোর প্রচেষ্টা
    ইরানি ট্যাংকারের আগুন নেভানোর প্রচেষ্টা

চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া তেল ট্যাংকারে অভিযান চালানোর জন্য ইরানি নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনার জন্য এ টিমে বেশ কয়েকজন কমান্ডোও রয়েছেন। জ্বলন্ত ট্যাংকারটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধারে অভিযান চালাবে নৌবাহিনীর এসব সদস্য।

গতরাতে ব্রিগেডিয়ার জেনারেল শাহিন তাকিখানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, সামরিক বাহিনীর আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান চীন ও জাপানের সামরিক অ্যাটাশেদের সঙ্গে আলোচনা করেছেন এবং ইরানি নাবিকদের পরিবারগুলো মনে করছে জাহাজের ভেতরে তাদের স্বজনরা আটকা পড়েছে। দু দেশেরই সামরিক অ্যাটাশে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এ বার্তা তাদের দেশের সামরিক কমান্ডারদের কাছে পৌঁছে দেয়া হবে।

এখনো জ্বলছে ইরানি ট্যাংকার

তাকিখানি জানান, ইরানি নৌবাহিনীর অভিযান পরিচালনাকারী দল চীনের সামরিক বাহিনীর কাছ থেকে ফ্লাইট সুবিধা পাওয়ার অপেক্ষায় আছে; এ সুবিধা পেলেই তারা জ্বলন্ত ট্যাংকারের ভেতরে উদ্ধার অভিযান শুরু করবে। তিনি বলেন, চীনের সেনাবাহিনী হেলিকপ্টার দিলে স্বল্প সময়ের মধ্যে জাহাজের ক্রুদের উদ্ধার অভিযান শুরু হবে।

গত ৬ জানুয়ারি চীনের সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে দক্ষিণ কোরিয়াগামী ইরানি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং জাহাজ থেকে এ পর্যন্ত একজন নাবিকের মৃতদেহ উদ্ধার করা করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩