ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকী : ইরানের মানুষ আজো বিপ্লবের পথেই হাঁটছে
https://parstoday.ir/bn/news/iran-i52837-ইসলামি_বিপ্লবের_৩৯তম_বার্ষিকী_ইরানের_মানুষ_আজো_বিপ্লবের_পথেই_হাঁটছে
ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকী উপলক্ষে তেহরানের ঐতিহাসিক আজাদি চত্বরে জন-সমাবেশ এবং শোভাযাত্রা হয়েছে। প্রতিবছরের মতো আজ(রোববার) এতে ব্যাপক জন সমাগম হয়েছে। বাংলা ভাষায় তিল ধারণের স্থানে নেই বলে একটি কথা প্রায়ই বলা হয়। জনঅরণ্য- আজকের আজাদি চত্বর শাব্দিক ভাবেই সে কথার সমার্থক হয়ে ওঠে। ইরানের ইসলামি বিপ্লবের শত্রুদের বিরুদ্ধে এখান থেকে বজ্র কণ্ঠে শ্লোগান উচ্চারিত হয়েছে। আমেরিকা ধ্বংস হোক, ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হোক শ্লোগান ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে লাখো মানুষের কণ্ঠে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১৪:২৪ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকী : ইরানের মানুষ আজো বিপ্লবের পথেই হাঁটছে

ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকী উপলক্ষে তেহরানের ঐতিহাসিক আজাদি চত্বরে জন-সমাবেশ এবং শোভাযাত্রা হয়েছে। প্রতিবছরের মতো আজ(রোববার) এতে ব্যাপক জন সমাগম হয়েছে। বাংলা ভাষায় তিল ধারণের স্থানে নেই বলে একটি কথা প্রায়ই বলা হয়। জনঅরণ্য- আজকের আজাদি চত্বর শাব্দিক ভাবেই সে কথার সমার্থক হয়ে ওঠে। ইরানের ইসলামি বিপ্লবের শত্রুদের বিরুদ্ধে এখান থেকে বজ্র কণ্ঠে শ্লোগান উচ্চারিত হয়েছে। আমেরিকা ধ্বংস হোক, ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হোক শ্লোগান ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে লাখো মানুষের কণ্ঠে।

এ চত্বরে ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার ভাষণের আগে আজাদি চত্বরে হেলিকপ্টার থেকে  অবতরণ করেছে ইরানি প্যারাট্রুপারের একটি দল। নামার সময় এক ছত্রী সেনার সাথে ছিল অতি বিশাল এক ইরানি পতাকা। কেউ কেউ নেমে আসতে আসতে উড়িয়েছেন রঙ্গিন ধুম্রজাল। ছত্রী সেনারা নিপুণ দক্ষতায় অবতরণের সঙ্গে সঙ্গে মানুষ প্রাণঢালা করতালি দিয়ে তাদের বরণ করেন। এ ছাড়া, তাদের সাথে সেলফি তুলতে ভিড় জমাতে দেখা গেছে। মানুষের এ ভালবাসার আবদারে হাসিমুখেই সাড়া দিয়েছেন ছত্রীসেনারা।

কুশ পুত্তলিকা

শোভাযাত্রার সড়ক পথে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের পতাকা আঁকা ছিল। চেতনাদৃপ্ত মানুষ পতাকাদ্বয় মাড়িয়ে গেছেন। ইরানের জনগণ আজ আবারো জানিয়ে দিল ৩৯ বছর পরেও বিপ্লবের চেতনা এখনো সতেজে জেগে আছে। মানুষ এখনো বিপ্লবের পথেই হাঁটছে। আজাদি চত্বরের এ সব ছবি তুলেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা।

পার্সটুডে/মূসা রেজা/১১