একেকজন ইরানির রক্তের বদলা হিসেবে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে: কমান্ডার
-
মেজর জেনারেল আলী আবদুল্লাহি
পার্সটুডে – ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার এক বার্তায় ঘোষণা করেছেন, এখন থেকে প্রত্যেক ইরানি নাগরিকের প্রাণের বিনিময়ে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।
মেজর জেনারেল আলী আবদুল্লাহি শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, “এই মুহূর্ত থেকে যুদ্ধক্ষেত্রের চূড়ান্ত ও আনুষ্ঠানিক নিয়ম হিসেবে ঘোষণা করছি। আমরা এই নীতির কার্যকারিতা এর আগেই শত্রুর কাছে প্রমাণ করেছি। ইসলামী ইরানের প্রত্যেক সম্মানিত নাগরিককে শহীদ করার বদলা হিসেবে একজন মার্কিন সেনাকে জাহান্নামে পাঠানো হবে।"
তিনি প্রতিপক্ষকে উদ্দেশ করে আরও বলেন, “তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার সরাসরি ও বিনামূল্যের টিকিট প্রস্তুত করে রেখেছি।”#
পার্সটুডে/এস এ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।