পরমাণু সমঝোতা লঙ্ঘনের জবাব পাবে আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i54537-পরমাণু_সমঝোতা_লঙ্ঘনের_জবাব_পাবে_আমেরিকা_ইরান
পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকাকে উপযুক্ত জবাব দেবে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি আজ (শনিবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভীর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৮ ১৫:৪৪ Asia/Dhaka
  • ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি (বামে) এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভী (ডানে)
    ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি (বামে) এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভী (ডানে)

পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকাকে উপযুক্ত জবাব দেবে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি আজ (শনিবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভীর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, পরমাণু সমঝোতায় কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও নতুন ব্যাখ্যা গ্রহণ করা হবে না। নানা চাপ সত্ত্বেও ইরান প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে তিনি জানান। 

পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকার অন্যায় আচরণ এবং এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করে তিনি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের খেলার অংশ হওয়া ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে না। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিলের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন বলে যখন খবর পাওয়া যাচ্ছে ঠিক তখনি এসব কথা বললেন আলী শামখানি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭