সিরিয়ার ওপর ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র। তেহরান বলেছে, সিরিয়ায় তৎপর উগ্রবাদী সন্ত্রাসীদের বহু পরাজয়ের প্রতিশোধ নিতে ইহুদিবাদী ইসরাইল এ হামলা চালিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেন, “ইহুদিবাদী ইসরাইল স্বঘোষিত ও ভিত্তিহীন অভিযোগ তুলে বার বার সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে যা সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সমস্ত কনভেনশনের চরম লঙ্ঘন।”
সিরিয়ার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান এই বিবৃতি দিল। বলা হচ্ছে- গত কয়েক দশকের মধ্যে ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) সকালে সিরিয়ার ওপর সবচেয়ে বড় আকারের হামলা চালিয়েছে।
বাহরাম কাসেমি বলেন, সিরিয়ায় যেসব সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা চালিয়েছে তারা মূলত ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের আঞ্চলিক মিত্রদের হয়েই তো করেছে। কিন্তু তাদের পরাজয়ের পর প্রতিশোধ নিতে আজকে এসব গোষ্ঠীর মূল সমর্থক সরাসরি সিরিয়ার ওপর আগ্রাসন চালিয়েছে। ইহুদিবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে বসবাস করতে পারে না বলেও বাহরাম কাসেমি মন্তব্য করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১