মে মাসে প্রতিদিন ইরানের তেল-গ্যাস বিক্রি ২৭ লাখ ব্যারেল
-
ইরানি তেলবাহী জাহাজ
ইসলামি প্রজাতন্ত্র ইরান মে মাসে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং তরল গ্যাস বিক্রি করেছে। এর মধ্যে তিন লাখ ব্যারেল তরল গ্যাস এবং প্রায় ২৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল।
ইসলামি প্রজাতন্ত্র ইরান মে মাসে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং তরল গ্যাস বিক্রি করেছে। এর মধ্যে তিন লাখ ব্যারেল তরল গ্যাস এবং প্রায় ২৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল।
শনিবার ইরানের তেল মন্ত্রণালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে একথা ঘোষণা করেছে। মে মাসে গড়ে যে পরিমাণ তেল বিক্রি করার কথা ছিল তার চেয়ে বেশি বিক্রি হয়েছে। এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ তেল স্থাপনাগুলো মেরামত করা হয়েছে।
গত বছরে গড়ে প্রতিদিন ইরান ২১ লাখ ১৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে।
আগামী কিছুদিনের মধ্যে পারস্য উপসাগরের স্টার রিফাইনারি জাতীয় গ্রিডে যুক্ত হলে তরল গ্যাস রপ্তানি প্রায় দু লাখে দাঁড়াবে। বর্তমানে ইরান প্রতিদিন যে সাড়ে তিন লাখ তরল গ্যাস উৎপাদন করে তখন তা দেশীয় চাহিদা মেটায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩