ফিলিস্তিন মুক্তি সব মুসলমানের প্রাণের দাবি: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i58584-ফিলিস্তিন_মুক্তি_সব_মুসলমানের_প্রাণের_দাবি_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিন মুক্তি বিশ্বের সব মুসলমানের প্রাণের দাবি। বিশ্বের সব মুসলমানই ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছে। আজ (শুক্রবার) সকালে চীনের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে মেহরাবাদ বিমান বন্দরে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৮, ২০১৮ ০৮:৫০ Asia/Dhaka
  • ড. রুহানি
    ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিন মুক্তি বিশ্বের সব মুসলমানের প্রাণের দাবি। বিশ্বের সব মুসলমানই ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছে। আজ (শুক্রবার) সকালে চীনের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে মেহরাবাদ বিমান বন্দরে তিনি এসব কথা বলেন।

রুহানি বলেন, আজ বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশ নিয়ে মুসলমানেরা ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে। মুসলমানরা কখনোই ফিলিস্তিন মুক্তির দাবি থেকে সরে দাঁড়াবে না। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইল কখনোই নিজেকে নিরাপদ ভাবতে পারবে না। এটা কখনোই ঘটবে না যে, তারা ভাববে একটি নিরাপদ স্থানে বসবাস করছে। কারণ তাদের জেনে রাখা উচিত তারা অন্যের ভূখণ্ড দখলে নিয়ে সেখানে বসবাস করছে। তারা সব সময় দখলদার ও জালিম। তাদের এটাও জেনে রাখা উচিত ফিলিস্তিনি জাতি কখনোই তাদের বাপ-দাদার ভূখণ্ডের ওপর থেকে দাবি ছেড়ে দেবে না। 

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হত্যা-নির্যাতন বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে আজ কুদস দিবস পালিত হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮