মার্কিন 'অর্থনৈতিক যুদ্ধ' মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে: ইসহাক জাহাঙ্গিরি
https://parstoday.ir/bn/news/iran-i59458-মার্কিন_'অর্থনৈতিক_যুদ্ধ'_মোকাবেলায়_ঐক্যবদ্ধ_হতে_হবে_ইসহাক_জাহাঙ্গিরি
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি তার দেশের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেয়া কঠোর অর্থনৈতিক যুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার জন্য ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৪, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka
  • মার্কিন 'অর্থনৈতিক যুদ্ধ' মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে: ইসহাক জাহাঙ্গিরি

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি তার দেশের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেয়া কঠোর অর্থনৈতিক যুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার জন্য ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (রোববার) জাহাঙ্গিরি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিনীরা মনে করছেন, তারা ইরানের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ শুরু করেছে। তারা ভাবছেন, ইরানিদের ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তাদেরকে আলোচনার টেবিলে ফিরে যেতে বাধ্য করা যাবে।" তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সরকার, সংসদসহ ইরানের জনগণ এবং কর্মকর্তাদেরকে আমেরিকার এ ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ইরানি জাতি সম্মান এবং আত্মমর্যাদার সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে তার দেশকে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নেন। এরপর তিনি তেহরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন' নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। এছাড়া, ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে তেহরানকে বেশ  কিছু পূর্বশর্ত বেধে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরান এসব শর্ত তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪