বিক্ষোভকারীদের ওপর ধরপাকড়: আমেরিকার সমালোচনায় ইরান
https://parstoday.ir/bn/news/iran-i59689-বিক্ষোভকারীদের_ওপর_ধরপাকড়_আমেরিকার_সমালোচনায়_ইরান
আমেরিকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় এবং সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৯, ২০১৮ ১৩:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

আমেরিকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় এবং সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানে সামরিক আগ্রাসন, ইহুদিবাদী ইসরাইল এবং যেসব দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের প্রতি মার্কিন সরকারের সমর্থন এবং পরমাণু অস্ত্র বানানোর কারণে মার্কিন জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়েছে।  

আমেরিকায় বিক্ষোভ

আমেরিকা জুড়ে ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে জাওয়াদ জারিফ বলেন, মার্কিন জনগণ অবিচার ও দুর্নীতি আর সহ্য করতে পারছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের বিষয়ে ‘জিরো টলারেন্স নীতি’ নিয়েছেন এবং বহুসংখ্যক শিশুকে তাদের মা-বাবা থেকে আলাদা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এ নীতির বিরুদ্ধে গতকাল (বৃহস্পতিবার) রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল বিভিন্ন অঙ্গরাজ্যে বহু বিক্ষোভ-মিছিল বের হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯