মার্কিন হুমকি মোকাবেলায় ইরান সরকারের তিন শাখার আলোচনা
https://parstoday.ir/bn/news/iran-i59722-মার্কিন_হুমকি_মোকাবেলায়_ইরান_সরকারের_তিন_শাখার_আলোচনা
মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি মোকাবেলায় ইরান সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানরা সম্ভাব্য নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ৩০, ২০১৮ ১৯:০১ Asia/Dhaka
  • ইরান সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানদের বৈঠক
    ইরান সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানদের বৈঠক

মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি মোকাবেলায় ইরান সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানরা সম্ভাব্য নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ইরান সরকারের তিন বিভাগের প্রধান হিসেবে আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি এবং বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লরিজানি। সভায় স্টক মার্কেটের প্রতি সমর্থন দেয়া এবং সরকারি ও বেসরকারি খাতের শেয়ার ছাড়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।  

সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্তভাবে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। দেশের জনগণ,  অর্থনীতি এবং বাজেট ব্যবস্থাপনার ওপর নেতিবাচক প্রভাব রুখে দেয়ার জন্যই মূলত মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, দেশের অর্থনীতির বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন এবং তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ হুমকি মোকাবেলায় ইরান সরকার নিজেদের করণীয় ঠিক করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০