‘আমেরিকা একতরফাভাবে ইরানের তেল রপ্তনি বন্ধ করতে পারে না’
https://parstoday.ir/bn/news/iran-i59818-আমেরিকা_একতরফাভাবে_ইরানের_তেল_রপ্তনি_বন্ধ_করতে_পারে_না’
আমেরিকা একতরফাভাবে ইরানের তেল রপ্তনি বন্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন গ্লোবাল গ্রোথ অ্যাডভাইজারের ম্যানেজিং পার্টনার রুজবেহ আলিয়াবাদি। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ইরানের তেল বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া হলে তাতে আন্তর্জাতিক মন্দা দেখা দিতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৮ ১৩:৫৭ Asia/Dhaka
  • ‘আমেরিকা একতরফাভাবে ইরানের তেল রপ্তনি বন্ধ করতে পারে না’

আমেরিকা একতরফাভাবে ইরানের তেল রপ্তনি বন্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন গ্লোবাল গ্রোথ অ্যাডভাইজারের ম্যানেজিং পার্টনার রুজবেহ আলিয়াবাদি। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ইরানের তেল বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া হলে তাতে আন্তর্জাতিক মন্দা দেখা দিতে পারে।

তিনি বলেন, “তেল উত্তোলনে যেকোনো রকমের বাধা কিংবা তেলের উত্তোলন কমিয়ে দেয়ার কারণে চলমান অস্থিতিশীল বাজারকে আরো অস্থিতিশীল করে তুলবে এবং এর নেতিবাচক পরিণতি দেখা দেবে। এখন তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৮০ ডলার। এই দাম আরো বাড়ছে। মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে আমরা কোনো মন্দা দেখছি না। এ অবস্থায় তেলের দাম আরো বাড়লে তাতে অর্থনৈতিক চাপ বাড়বে এবং মন্দ দেখা দিতে পারে।”

ফাইল ফটো

রুজবেহ আলিয়াবাদি বলেন, “আমি মনে করি না যে, আমেরিকা এখন ইরানের তেল বিক্রি বন্ধের পদক্ষেপ নেবে অন্তত খুব শিগগিরি তা হবে না এবং আমেরিকা একতরফাভাবে ইরানের তেল উত্তোলন শূণ্যের কোঠায় আনতে পারে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন এবং কোনো দেশ ইরান থেকে যাতে তেল কিনতে না পারে নিষেধাজ্ঞায় সেই ব্যবস্থা থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪