ইরানের ওপর চাপ সৃষ্টি করতে ইসরাইল-আমেরিকার যৌথ গ্রুপ
https://parstoday.ir/bn/news/iran-i59821-ইরানের_ওপর_চাপ_সৃষ্টি_করতে_ইসরাইল_আমেরিকার_যৌথ_গ্রুপ
ইরানের ইসলামি সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করেছে। এ গ্রুপের বিশেষ লক্ষ্য হবে অর্থনৈতিক ইস্যুতে দেশের ভেতরে সরকার-বিরোধী বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৪, ২০১৮ ১৪:৩২ Asia/Dhaka
  • মাইক পম্পেও (বামে) এবং বেনিয়ামিন নেতানিয়াহু
    মাইক পম্পেও (বামে) এবং বেনিয়ামিন নেতানিয়াহু

ইরানের ইসলামি সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করেছে। এ গ্রুপের বিশেষ লক্ষ্য হবে অর্থনৈতিক ইস্যুতে দেশের ভেতরে সরকার-বিরোধী বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা।  

ইসরাইলের একজন কর্মকর্তা দাবি করেছেন, ইরান সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে এ ধরনের টাস্কফোর্স গঠন করা হয় নি, যেমনটি কেউ ভাবেও না। তিনি তার ভাষায় বলেন, সরকার উৎখাতের চেয়ে বরং ভেতর থেকে ইরান সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে যাতে দেশটির সরকার তাদের “আচরণ পরিবর্তনে বাধ্য হয়”। ইসরাইলের চ্যানেল-১০ নিউজ এক প্রতিবেদনে এ খবর তুলে ধরেছে। তবে চ্যানেলটি ওই সূত্রের পরিচয় প্রকাশ করে নি।

টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে, এ টাস্কফোর্স গত কয়েক মাসে বেশ কয়েকবার বৈঠক করেছে এবং সম্প্রতি ইরানে যেসব বিক্ষোভ হয়েছে সেগুলোর সঙ্গে টাস্কফোর্সের সম্পর্ক রয়েছে। এসব বিক্ষোভ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরব হয়েছেন। এছাড়া, তেহরানের পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং ইসরাইলের নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন-শাব্বাত ওয়াশিংটনে বৈঠক করেছেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪