ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা নেই: কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i60457-ইরান_আমেরিকা_যুদ্ধের_সম্ভাবনা_নেই_কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের বিদ্যমান সক্ষমতা ও দেশের জনগণের সাহসের কথা বিবেচনা করে আমেরিকা ভুল পথে পা বাড়াবে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩০, ২০১৮ ১৮:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের বিদ্যমান সক্ষমতা ও দেশের জনগণের সাহসের কথা বিবেচনা করে আমেরিকা ভুল পথে পা বাড়াবে না।

আজ (সোমবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাসেমি এসব কথা বলেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। তার আগে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালানোর দুঃসাহস দেখালে ইরানের প্রতিক্রিয়া হবে কঠোর যা আগে কখনো আমেরিকা দেখে নি। এই হুমকি পাল্টা হুমকির প্রেক্ষাপটে কেউ কেউ ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের আশঙ্কা করছেন।  

ডোনাল্ড ট্রাম্প ও পরমাণু বোমা

আফগান তালেবানকে ইরান অস্ত্র দিয়ে সহায়তা করছে বলে আফগানিস্তানের এক সংসদ সদস্য যে দাবি করেছেন তা নাকচ করেন বাহরাম কাসেমি। তিনি বলেন, তালেবানকে অস্ত্র দেয়ার কোনো এজেন্ডা ইরানের হাতে নেই বরং প্রতিবেশী দেশ হিসেবে স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায় ইরান।#

পার্সটুডে/এসআইবি/৩০