বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ইরান
-
ইরানের নিরাপত্তা বাহিনী (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ কেরমান থেকে বিপুল পরিমাণে মাঝারি মানের ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
কেরমানের প্রসিকিউটর জেনারেল দাদখোদা সালারি আজ (বুধবার) বলেছেন, সন্ত্রাসী হামলার জন্য দেশের পূর্বঞ্চলীয় সীমান্ত দিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ দেশের ভেতরে আনা হয়েছে। তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, দুটি বিমান বিধ্বংসী অস্ত্র, মাঝারি মানের বন্দুক, বিমান বিধ্বংসী ৭,৪০০ গুলি, ট্যাংক বিধ্বংসী ৭৩ মিলিমিটারের ২৩ রকম রকেট এবং তিনটি মোটরসাইকেল। এর মধ্যে দুটি মোটরসাইকেল দুর্গম এলাকায় চলাচলের জন্য তৈরি করা।
সালারি বলেন, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিচার বিভাগ খুনি এবং বিপ্লব-বিরোধী গোষ্ঠীকে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার সুযোগ দেবে না।
গত কয়েক বছর ধরে ইরানের নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে বার বার সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য হয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই পাকিস্তান ও ইরাক সীমান্ত দিয়ে দেশের ভেতরে হামলা চালানোর চেষ্টা করেছে।#
পার্সটুডে/এসআইবি/১