‘মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করবে ইরান-রাশিয়া সহযোগিতা’
https://parstoday.ir/bn/news/iran-i60516-মার্কিন_আধিপত্যবাদ_প্রতিহত_করবে_ইরান_রাশিয়া_সহযোগিতা’
মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করতে ভূমিকা রাখবে। এ মন্তব্য করেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০২, ২০১৮ ০১:৩৮ Asia/Dhaka
  • বুধবার তেহরানে ফালাহাত পিশের (বামে) সঙ্গে সাক্ষাৎ করেন লিওনিদ স্লাতস্কি
    বুধবার তেহরানে ফালাহাত পিশের (বামে) সঙ্গে সাক্ষাৎ করেন লিওনিদ স্লাতস্কি

মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করতে ভূমিকা রাখবে। এ মন্তব্য করেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে।

তিনি বুধবার তেহরানে রুশ সংসদের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাতস্কির সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও রাশিয়ার ওপর আমেরিকা নানাভাবে যে চাপ সৃষ্টি করছে তা প্রতিহত করতে তেহরান ও মস্কো পরস্পরকে সহযোগিতা করতে পারে।

তিনি সব ক্ষেত্রে তেহরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।

সাক্ষাতে তেহরান সফররত রুশ পার্লামেন্টের কর্মকর্তা স্লাতস্কি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সংসদীয় ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করাকে রাশিয়ার সরকার ও সংসদ বিশেষ গুরুত্ব দেয়।

তিনি ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, অতীতেও তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আমেরিকার চাপ সৃষ্টির এ নীতি ব্যর্থ হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২