যুদ্ধে জড়ানোর সাহস আমেরিকার নেই: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i60543-যুদ্ধে_জড়ানোর_সাহস_আমেরিকার_নেই_ইরানের_স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর সাহস আমেরিকার নেই।কারণ তারা জানে যুদ্ধ শুরু করলে এর পরিণতি নির্ধারণ করবে ইরানিরা। তিনি গতকাল (বৃহস্পতিবার) উরুমিয়ে শহরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
আগস্ট ০৩, ২০১৮ ০৮:০৪ Asia/Dhaka
  • আব্দুর রেজা রাহমানি ফাজলি
    আব্দুর রেজা রাহমানি ফাজলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর সাহস আমেরিকার নেই।কারণ তারা জানে যুদ্ধ শুরু করলে এর পরিণতি নির্ধারণ করবে ইরানিরা। তিনি গতকাল (বৃহস্পতিবার) উরুমিয়ে শহরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যে আমেরিকা পারবে না তা মার্কিন সরকার ভালো করেই জানে। তারা অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ইরানকে আঘাত হানার চেষ্টা করছে। সামরিক ক্ষেত্রেও তাদের ষড়যন্ত্র চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ইরান আমেরিকাকে বিশ্বাস করে না। মিথ্যাবাদী ও প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকারের সঙ্গে ইরান আলোচনা করে না। 

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার জন্য ইরানের শর্ত হচ্ছে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং গোটা বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। আমেরিকার সব ষড়যন্ত্রই ব্যর্থ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩