ব্রিটিশ এয়ারওয়েজের সিদ্ধান্তে ইরানি রাষ্ট্রদূতের দুঃখপ্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i63746-ব্রিটিশ_এয়ারওয়েজের_সিদ্ধান্তে_ইরানি_রাষ্ট্রদূতের_দুঃখপ্রকাশ
ব্রিটিশ এয়ারওয়েজ তেহরান অভিমুখে সরাসরি ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ায় দুঃখ প্রকাশ করেছেন লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদি নেজাদ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ২৪, ২০১৮ ০২:৩০ Asia/Dhaka
  • ব্রিটিশ এয়ারওয়েজের সিদ্ধান্তে ইরানি রাষ্ট্রদূতের দুঃখপ্রকাশ

ব্রিটিশ এয়ারওয়েজ তেহরান অভিমুখে সরাসরি ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ায় দুঃখ প্রকাশ করেছেন লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদি নেজাদ।

তিনি গতকাল (বৃহস্পতিবার) নিজের টুইটার পৃষ্ঠায় লিখেছেন, ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে করে তেহরানে যাওয়ার জন্য যখন যাত্রী সংখ্যার কোনো কমতি নেই তখন এই বিমান পরিবহন সংস্থার ফ্লাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত দুঃখজনক।

ইরানের জাতীয় বিমান পরিবহন সংস্থা- ইরান এয়ার এখন থেকে সপ্তাহে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের শূন্যস্থান পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে ইরান এয়ার তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এসব ফ্লাইট তেহরান-লন্ডন ও লন্ডন-তেহরান রুটে যাতায়াত করে।

ব্রিটিশ এয়ারওয়েজ সম্প্রতি ঘোষণা করে, আগামী মাসের শেষ নাগাদ তারা তেহরানে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেবে। এর কারণ হিসেবে তেহরানে ফ্লাইট পরিচালনা  ‘অর্থনৈতিকভাবে লাভজনক নয়’ বলে উল্লেখ করেছে ব্রিটেনের ওই বিমান পরিবহন সংস্থা।# 

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩