ইরান-সিরিয়া প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল
https://parstoday.ir/bn/news/iran-i63835-ইরান_সিরিয়া_প্রতিরক্ষা_সহযোগিতা_চুক্তি_সই_করল
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়া প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সিরিয়া সফরের মধ্যে এ চুক্তি সই হলো। সফরের সময় তিনি সিরিয়ার নিরাপত্তা রক্ষার বিষয়ে ইরানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৮ ১২:৫৯ Asia/Dhaka
  • চুক্তি সইয়ের পর ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী
    চুক্তি সইয়ের পর ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়া প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সিরিয়া সফরের মধ্যে এ চুক্তি সই হলো। সফরের সময় তিনি সিরিয়ার নিরাপত্তা রক্ষার বিষয়ে ইরানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

চুক্তি সইয়ের পর জেনারেল হাতামি জানান, নতুন চুক্তি অনুসারে দ্বিপক্ষীয় উপস্থিতি, অংশগ্রহণ এবং সহযোগিতার বিষয়গুলো নির্ধারণ করা হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল (রোববার) এ চুক্তিতে সই করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব।

সিরিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে জেনারেল হাতামি

জেনারেল হাতামি বলেন, যুদ্ধের সময় পেছেনে ফেলে সিরিয়া এখন পুনর্গঠনের যুগে প্রবেশ করেছে এবং সেই প্রক্রিয়ায় তেহরান গঠনূলক ভূমিকা পালন করবে।

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইরানের সঙ্গে সহযোগিতার মধ্যদিয়ে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব এবং কোনো পক্ষ বা দেশকে তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে দেব না।”#

পার্সটুডে/এসআইবি/২৭