চীন সফর করছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী; নভোচারী প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন
https://parstoday.ir/bn/news/iran-i64149-চীন_সফর_করছেন_ইরানি_প্রতিরক্ষামন্ত্রী_নভোচারী_প্রশিক্ষণকেন্দ্র_পরিদর্শন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি চীন সফর করছেন। এরইমধ্যে তিনি আজ (শনিবার) চীনের নভোচারীদের প্রশিক্ষণকেন্দ্র ঘুরে দেখেছেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ১৭:৫৭ Asia/Dhaka
  • জেনারেল আমির হাতামি (বামে)
    জেনারেল আমির হাতামি (বামে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি চীন সফর করছেন। এরইমধ্যে তিনি আজ (শনিবার) চীনের নভোচারীদের প্রশিক্ষণকেন্দ্র ঘুরে দেখেছেন।  

তিনি এ কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর মধ্যে মনুষ্য মহাকাশ স্টেশন রয়েছে যা ২০২০ সালে কাজ শুরু করবে বলে কথা রয়েছে।  

চীন একটি মহাকাশ স্টেশন তৈরি করছে এবং ২০২০ সালে তার কার্যক্রম শুরু করবে। তবে ২০২২ সাল নাগাদ সেটা পরিপূর্ণভাবে কর্মক্ষম হয়ে উঠবে।

গত বৃহস্পতিবার জেনারেল হাতামি চীন সফরে বেইজিং পৌঁছান। তার সঙ্গে রয়েছে উঁচু পর্যায়েরা একটি প্রতিনিধিদল। চীনা প্রতিরক্ষামন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

জেনারেল আমির হাতামি এ সফর সম্পর্কে বলেছেন, সামরিক কূটনীতির আওতায় তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে এবং এর মাধ্যমে ইরান ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে।#

পার্সটুডে/এসআইবি/৮