আমেরিকার 'ওয়ার মেশিন' থামিয়ে দিয়েছে ইরান: খতিব
-
হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ বলেছেন, আমেরিকার 'ওয়ার মেশিন' থামিয়ে দিয়েছে ইরান। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তির সামনে মার্কিন সামরিক শক্তি অসহায় হয়ে পড়েছে। মার্কিন ও ইহুদিবাদী 'ওয়ার মেশিন' কাদায় আটকে গেছে। ইরান যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার নীতি-কৌশল অনসুরণ করছে বলে তিনি জানান।
মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ বলেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং প্রাচ্য ও প্রাশ্চাত্যের বিশ্লেষকরাও স্বীকার করছেন আমেরিকার মোকাবেলা করে ইরান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রেখেছে।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও দৃঢ়তা জোরদারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওপর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬