পণ্যের বিনিময়ে ইরানি তেল পাবে দ. কোরিয়া
-
তেলবাহী ইরানি জাহাজ
পণ্যের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনার বিষয়ে একটি চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়া। মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর বৃহত্তর কৌশল হিসেবে তেহরান ও সিউল এ চুক্তি করল।
ইরান এবং ছয় জাাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা গত মে মাসে একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং এ পর্যন্ত দু দফায় ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সই হওয়া চুক্তি সম্পর্কে ইরানি কর্মকর্তা হোসেইন তানহায়ি বলেন, “নতুন এ পদ্ধতিতে ইরান আমদানি করা পণ্যের জন্য বার্টা করতে পারবে। এ জন্য দুই পক্ষ নিজ নিজ দেশের কেন্দ্রীয় ব্যাংকে একটি যৌথ তহবিল গঠন করবে।”
দক্ষিণ কোরিয়া যে তেল আমদানি করে তার শতকরা ১৩ ভাগ ইরান থেকে নেয়। সৌদি আরব ও কুয়েত হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রথম ও দ্বিতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়া ইরান থেকে ১৪ কোটি ৭০ লাখ ব্যারেল তেল কিনেছে।#
পার্সটুডে/এসআইবি/১