ইয়েমেনের দরিদ্র জনগণ সৌদি আরবকে কঠিন শিক্ষা দিয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i66259-ইয়েমেনের_দরিদ্র_জনগণ_সৌদি_আরবকে_কঠিন_শিক্ষা_দিয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারি আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইয়েমেনের জনগণ আগ্রাসী সৌদি আরবকে কঠিন শিক্ষা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৮ ১৫:৩৯ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারি আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইয়েমেনের জনগণ আগ্রাসী সৌদি আরবকে কঠিন শিক্ষা দিয়েছে।

তিনি তার ব্যক্তিগত টুইটার পেজে আরও লিখেছেন, ইয়েমেনে প্রায় চার বছর ধরে সৌদি নেতৃত্বে আগ্রাসন চলছে। কিন্তু দেশটির দরিদ্র জনগণ ঈমানি শক্তির মাধ্যমে আগ্রাসীদের কঠিন শাস্তি দিয়েছেন। তারা সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রগুলোকে আবারও সচল করেছেন।  

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইয়েমেন সংকট সমাধানে চার দফা প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। ইরানের চার দফা প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সাহায্য প্রেরণ, বিবদমান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপ এবং জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে।

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন