প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের অগ্রগতি শত্রুদের মনোবল ভেঙে দিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i67134-প্রতিরক্ষা_ক্ষেত্রে_ইরানের_অগ্রগতি_শত্রুদের_মনোবল_ভেঙে_দিয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন,প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের উন্নয়ন শত্রুদের মনোবল ভেঙে দিয়েছে।  ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রিয় শহর শিরাজে তিনি আজ এক সমাবেশে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৯ ১২:৪৯ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগে. জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগে. জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন,প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের উন্নয়ন শত্রুদের মনোবল ভেঙে দিয়েছে।  ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রিয় শহর শিরাজে তিনি আজ এক সমাবেশে এ কথা বলেছেন।

তিনি বলেন, শত্রুরা যদি এক মুহূর্তের জন্যও বুঝতে পারে যে ইরান দুর্বল অবস্থানে রয়েছে নি:সন্দেহে প্রতিরক্ষা যুদ্ধের মতো ষড়যন্ত্রমূলক একটা যুদ্ধ চাপিয়ে দেবে।

ব্রিগেডিয়ার হাতামি বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি প্রবল গতিতে এগুচ্ছে। গতির সঙ্গে পাল্লা দিয়ে ইরানের প্রতিরক্ষা শক্তিকেও এগিয়ে নিয়ে যেতে হবে।

ইসলামি বিপ্লবের অন্যতম অর্জন হলো আধিপত্যবাদী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে চলতে শেখা।

২০১৬ সালের ৩১ আগস্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সমাবেশে বলেছিলেন,দেশকে শত্রুদের ষড়যন্ত্র ও আগ্রাসন থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা ইরানের অধিকার।

পরাশক্তিগুলো ইরানের ক্ষমতা টের না পেলে নিরাপত্তা নিশ্চিত হবে না।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৬