‘সন্ত্রাসবাদকে ইরানে ঢোকানোর চেষ্টা করছে আঞ্চলিক কিছু দেশ’
https://parstoday.ir/bn/news/iran-i6826-সন্ত্রাসবাদকে_ইরানে_ঢোকানোর_চেষ্টা_করছে_আঞ্চলিক_কিছু_দেশ’
ইরানি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, কয়েকটি আঞ্চলিক দেশ বিশেষ করে সৌদি আরব ইরানের সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা করছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৬ ০৪:০১ Asia/Dhaka
  • ‘সন্ত্রাসবাদকে ইরানে ঢোকানোর চেষ্টা করছে আঞ্চলিক কিছু দেশ’

ইরানি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, কয়েকটি আঞ্চলিক দেশ বিশেষ করে সৌদি আরব ইরানের সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা করছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসবাদকে আর্থিক এবং আধ্যাত্মিক মদতদানকারী সৌদি আরবসহ কয়েকটি প্রতিক্রিয়াশীল দেশ ও তাদের ক্রীড়নকরা ইরানের প্রতিবেশী দেশগুলোকে সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নিয়ে আসতে চাইছে। মার্কিন এবং ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো তাদের সহায়তা করছে বলেও জানান তিনি।

নিজ সীমান্তের চারপাশের ৪০ কিলোমিটারকে রেড লাইন হিসেবে ইরান ঘোষণা করেছে বলে জানান তিনি। এ রেখা অতিক্রমের কোনো চেষ্টা যদি সন্ত্রাসীরা করে তবে তারা চরম পরিণতি ভোগ করবে বলেও তিনি সতর্ক করে দেন।

২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যরা ইরানের কেরমানশাহ প্রদেশ সংলগ্ন ইরাকের দিয়ালা প্রদেশে ঢুকেছিল। ইরানে সন্ত্রাসী তৎপরতা চালানোর পরিকল্পনা নিয়ে তারা সেখানে ঢুকেছিল বলে উল্লেখ করেন জেনারেল পুরদাস্তান। কিন্তু ইরানি সশস্ত্র বাহিনী সময়োচিত চরম পদক্ষেপ নেয় বলে জানান তিনি।

এ ছাড়া, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে সব সরকার সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে তারাই এর শিকারে পরিণত হবে।#

মূসা রেজা/১৪