ইরান নয় আমেরিকার পরিবর্তন প্রয়োজন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i69653-ইরান_নয়_আমেরিকার_পরিবর্তন_প্রয়োজন_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_মুখপাত্র
ইরান বলেছে, আমেরিকার অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপের কারণে বিশ্বব্যাপী মার্কিন সরকারের আচরণে পরিবর্তন আনার দাবি জোরদার হচ্ছে। ইরান সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক বিদ্বেষী বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ০১:২৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরান বলেছে, আমেরিকার অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপের কারণে বিশ্বব্যাপী মার্কিন সরকারের আচরণে পরিবর্তন আনার দাবি জোরদার হচ্ছে। ইরান সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক বিদ্বেষী বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ মন্তব্য করেছেন।

পম্পেও সম্প্রতি টেক্সাসের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ওপর ব্যাপক চাপ প্রয়োগের ফলে দেশটির প্রকৃতি ও আচরণে পরিবর্তন আসবে বলে ওয়াশিংটন আশা করছে।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মুসাভি বলেন, যদি প্রকৃতি ও আচরণে পরিবর্তন আনতেই হয় তবে সেটি আমেরিকাকে আনতে হবে ইরানকে নয়। আমেরিকার বর্তমান প্রশাসনের কর্তাব্যক্তিরা ওয়াশিংটনের গোপন বিদ্বেষী পরিকল্পনাগুলো ফাঁস করে দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

ইরানের ওপর আমেরিকার কঠোর অর্থনৈতিক অবরোধের প্রতি ইঙ্গিত করে এই মুখপাত্র বলেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও গুণ্ডামির মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক অবাধ বাণিজ্য প্রবাহকে পণবন্দি করে রেখেছে। বিশ্বের দেশগুলোকে এখন বাধ্য হয়ে আমেরিকার অন্যায় ও বেআইনি দাবি ও নীতি মেনে চলতে হয় বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮