ইরান-বিরোধী সিদ্ধান্তের ব্যাপারে সৌদি আরবকে আব্দুল্লাহিয়ানের হুশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i70944-ইরান_বিরোধী_সিদ্ধান্তের_ব্যাপারে_সৌদি_আরবকে_আব্দুল্লাহিয়ানের_হুশিয়ারি
আমেরিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সৌদিআরবের শাসকশ্রেণীকে কড়া হুশিয়ারি দিলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৯ ১০:৩৮ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

আমেরিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সৌদিআরবের শাসকশ্রেণীকে কড়া হুশিয়ারি দিলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ এই উপদেষ্টা এক টুইট বার্তায় বলেন, মার্কিন সেবাদাস সৌদি আরবের শাসকরা যদি ইরান বিরোধী অর্থনৈতিক যুদ্ধে আমেরিকাকে সহযোগিতা প্রদান বন্ধ না করে তাহলে অচিরেই তেহরানের নতুন ভয়াবহ সিদ্ধান্তের মুখে পড়তে হবে।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন, সৌদি আরব, আমিরাত এবং ইসরাইলের নোংরা রাজনীতির দিন দ্রুত ফুরিয়ে আসছে।

গত বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা নগরীতে আরব নেতৃবৃন্দসহ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ইসলামি সহযোগিতা পরিষদের বৈঠক। পরাশক্তিগুলোর সেবায় আয়োজিত ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সৌদি নেতাদের অক্ষমতা সুস্পষ্ট হয়ে উঠেছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।