সমরাস্ত্র পরিদর্শন করলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আজ (বুধবার) সেনাবাহিনীর নতুন অস্ত্র ও সরঞ্জাম পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।
সেনাপ্রধান মুসাভি তার বাহিনীর নানা অর্জন জেনারেল বাকেরির সামনে তুলে ধরেছেন। এ উপলক্ষে সেনাবাহিনীর বিমান ইউনিটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন সাফল্যও প্রদর্শন করা হয়। ইরানের সেনাবাহিনী যে শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তা সামরিক প্রধানকে অবহিত করেন তিনি।
ইসলামি প্রজাতন্ত্র ইরান গত রোববার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে 'খোরদদ ফিফটিন'। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একই সময়ে ছয়টি লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।