‘আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i72755-আমেরিকার_অর্থনৈতিক_সন্ত্রাসবাদের_কারণে_মধ্যপ্রাচ্যে_নিরাপত্তাহীনতা_বেড়েছে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের জন্য কোনো সুফল বয়ে আনেনি বরং উল্টো এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। তিনি সোমবার কাতার সফরে গিয়ে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৯ ০১:৩৬ Asia/Dhaka
  • সোমবার দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    সোমবার দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের জন্য কোনো সুফল বয়ে আনেনি বরং উল্টো এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। তিনি সোমবার কাতার সফরে গিয়ে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু কর্মসূচি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আমেরিকার তীব্র নিন্দা জানান। ইরান কাতারসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলেও জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কেমন হতে পারে তেহরান-দোহা সম্পর্ক তার উজ্জ্বল দৃষ্টান্ত।  

সোমবার দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সাক্ষাতে কাতারের আমির ইরানের সঙ্গে তার দেশের ভ্রাতৃপ্রতীম ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, মধ্যপ্রাচ্যের নানা সমস্যাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট সমাধানে তেহরান-দোহা ঘনিষ্ঠ সম্পর্ক কার্যকর ভূমিকা পালন করতে পারে। শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব রকম সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথাও ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার একদিনের কাতার সফর শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ সফরকে ‘অত্যন্ত গঠনমূলক’ উল্লেখ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কেবলমাত্র এই অঞ্চলের দেশগুলো নিশ্চিত করবে; কোনো বহিঃশক্তি নয়।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।