হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ গোটা বিশ্বের আদর্শ: আইআরআইবি'র উপ-প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i72797-হিজবুল্লাহ_মহাসচিব_নাসরুল্লাহ_গোটা_বিশ্বের_আদর্শ_আইআরআইবি'র_উপ_প্রধান
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গোটা বিশ্বের জন্য আদর্শ। তিনি ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের বার্ষিকী উপলক্ষে 'প্রতিরোধ সংগ্রামের গল্প' শীর্ষক নতুন ধারাবাহিকের উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১৪, ২০১৯ ১৩:৩১ Asia/Dhaka
  • ড. জেবেলি
    ড. জেবেলি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গোটা বিশ্বের জন্য আদর্শ। তিনি ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের বার্ষিকী উপলক্ষে 'প্রতিরোধ সংগ্রামের গল্প' শীর্ষক নতুন ধারাবাহিকের উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।

২০০৬ সালের এই দিনে হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয় অর্জন করে।

তিনি বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হচ্ছেন একজন সাহসী ও বিজ্ঞ নেতা যিনি এখন গোটা বিশ্বের জন্যই আদর্শ। জেবেলি বলেন, ২০০৬ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরুর তিন মাস আগে দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে হিজবুল্লাহর একটি জোট গঠিত হয়। ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে এই জোটই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইআরআইবি'র উপ-প্রধান বলেন, ৩৩ দিনের যুদ্ধে লেবাননের কয়েক মিটার ভূখণ্ড দখলে নিতে চেয়েছিল ইসরাইল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয় নি লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা।

২০০৬ সালের ১২ জুলাই থেকে লেবাননে আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল, তবে হিজবুল্লাহর বিজয়ের মধ্যদিয়ে সেই আগ্রাসন শেষ হয় ১৪ আগস্ট।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।