ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী ছেড়ে দেবে না: সেনাবাহিনীর মুখপাত্র
-
• ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আকরামি নিয়া
পার্সটুডে- ইরানি সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী ছেড়ে দেবে না, এই কথার ওপর জোর দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন: হরমুজ প্রণালী পুনরায় খোলার একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সমাপ্তিকারী সমঝোতা স্মারকের বিধানগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া বলেছেন: শত্রুরা ইসলামী বিপ্লবের শহীদ নেতা এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের হত্যা করে ইসলামি শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন শহরের স্কয়ারগুলোতে ইরানি জনগণের উপস্থিতি বিপ্লবের ধর্মীয় নেতাদের প্রতি জাতির অঙ্গীকার প্রদর্শন করে, এবং চত্বরগুলোতে জনগণের এই অঙ্গীকার ও দৃঢ়তা শত্রুর ঘৃণ্য পরিকল্পনাকে নিষ্ক্রিয় করে দিয়েছে।
"আগ্রাসনকারীদের উপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার" বিষয়ে জনগণের স্লোগান ও গুরুত্বারোপের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া বলেন: মহৎ ইরানি জাতির এই গুরুত্বারোপ এটাই প্রমাণ করে যে, সকল কর্মকর্তা, জাতির সদস্য এবং বিশ্বের মুক্ত মানুষ শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহীদ নেতার রক্তের প্রতিশোধ নিতে দায়বদ্ধ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীও শত্রুদের কাছ থেকে শহীদদের রক্তের প্রতিশোধ নিতে নিজেদেরকে দায়বদ্ধ মনে করে।
বক্তব্যের অন্য অংশে, ইরানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমেরিকানরা যুদ্ধ সমাপ্তির সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীতে ইরানের দেওয়া ব্যবস্থা মেনে নিয়েছিল, কিন্তু এখন তারা ভণ্ডামির সাথে একটি নতুন পথ তৈরির চেষ্টা করছে। তিনি আরও বলেন: ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকানদের এই প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং ঘোষণা করছে, সমঝোতা স্মারকে উল্লিখিত ব্যবস্থা ব্যতীত হরমুজ প্রণালীতে অন্য কোনো পদক্ষেপের বিরুদ্ধে ইসলামী ইরানের পক্ষ থেকে চূড়ান্ত জবাব দেওয়া হবে। আকরামি নিয়া ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনকেই হরমুজ প্রণালী পুনরায় খোলার একমাত্র উপায় হিসেবে বিবেচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন: আগ্রাসী ও দুর্নীতিগ্রস্ত মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই আন্তর্জাতিক নিয়মকানুন ও আইন, জাতিসমূহের অধিকারকে সম্মান করতে শিখতে হবে এবং সেগুলোকে মর্যাদা দিতে হবে। আমরা পূর্বেও যেমন বলেছি, যুদ্ধ করে, শক্তি দেখিয়ে এবং মার্কিন আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালী কখনোই পুনরায় খোলা হবে না। হরমুজ প্রণালী পুনরায় খোলার একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সমাপ্তিকারী সমঝোতা স্মারকের বিধানগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।